নতুন ডিজাইনের ফিরে এলাে নোকিয়া ৫৩১০

২২ মার্চ, ২০২০ ১৭:৩০  
টেক কোম্পানি এইচএমডি গ্লোবাল তাদের জনপ্রিয় ফিচার ফোন নোকিয়া ৫৩১০ কে নতুন ডিজাইনের সাথে উন্মোচন করলো। নতুন নোকিয়া ফিচার ফোনে এমপি ৩ ও এফএম এর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানি নোকিয়া ৫৩১০ ফোনে দুটি স্পিকার ও দিয়েছে। এইচএমডি গ্লোবাল আপাতত নোকিয়ার এই ফিচার ফোনকে ইউরোপ মহাদেশে উন্মোচন করেছে। আশা করা যায় নোকিয়া ৫৩১০ শীঘ্রই ভারতে আসবে। নোকিয়া ৫৩১০ ফোনটির দাম ৩৯ ইউরো। এই ফোনটি সাদা+লাল এবং কালো+লাল রঙে পাওয়া যাবে। আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিলে এর বিক্রি শুরু হবে।